ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

  • ডেস্ক :
  • আপডেট সময় এই মাত্র
  • ১ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলায় এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপি এ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও বই উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আব্দুর রকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন, স্টাস্টের সহ-সভাপতি মাওলানা আব্দুস শহীদ, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. শামছুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মোঃ ইয়াসির খাঁন, প্রাণ-আরএফএল স্কুলে অধ্যক্ষ মোফাক্ষার উদ্দিন, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, ট্রাস্টের সদস্য কবির আহমেদ, শিক্ষার্থী মেহজাবিন, রিফাত আহমেদ, নাহিল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন শেখ আহমেদ তানহা। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও ট্রাস্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সংবর্ধনা প্রদান করায় শিক্ষার্থীরা ট্রাস্টের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মনযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে। অবহেলা করা যাবে না। সুশিক্ষা গ্রহণ করে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় এই মাত্র