ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্সের জয় শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৪ চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল

চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

জামাল হোসেন লিটন, চুনারুঘাটঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.সরফরাজ। উপজেলার আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ছয়শ্রীর ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ।

ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় গুরু বাবু বীরেশ্বর সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনকে ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

আপডেট সময় ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬