সৈয়দ ফখর উদ্দিন শাকিল, শায়েস্তাগঞ্জ :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে আইন শৃংখলা রক্ষা , যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৬ মে) সকালে হাইওয়ে পুলিশ অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা ঢাকা – সিলেট মহাসড়ক হয়ে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের আওতাধীন খাটিহাতা হাইওয়ে থানায় এসে পরিদর্শন করে শেষে বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এসে পরিদর্শন করে থানার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা ।
প্রধান অতিথি বলেন , হাইওয়ে পুলিশের জন্য কল্যাণ মূলক সকল পদক্ষেপ গ্রহণ এবং পুলিশের কাজ কর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা , শৃঙ্খলা,নিষ্ঠা ,পেশাদারিত্ব ও স্বচ্ছতা, আন্তরিকতা ও পেশা দায়িত্ব নিয়ে ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে কোরবানির পশু বাহী যানবাহন যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে , সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন তিনি। তিনি আরো বলেন,মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। পরিদর্শনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য ।

ডেস্ক : 








