ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কে ২৫০টি মেহগনি বল্লী ও ট্রাকসহ একজন আটক  ঈদ উপলক্ষে শায়েস্তাগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ মহড়া মহাসড়কে নিরাপত্তা জোরদার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি

মাধবপুরে নতুন ইউএনও হিসেবে উম্মে কুলসুম রুবির পদায়ন

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

রুবেল মিয়া,মাধবপুর :

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন আসছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে উম্মে কুলসুম রুবি-কে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশের চিঠি প্রকাশিত হয়েছে।

তিনি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের স্থলাভিষিক্ত হবেন। এবং তাকে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি বদলি জনিত আদেশের অংশ হিসেবে জাহিদ বিন কাশেমের বিদায় এবং উম্মে কুলসুম রুবির এই নতুন পদায়ন নিশ্চিত করা হয়েছে।
নবাগত কর্মকর্তা উম্মে কুলসুম রুবি আগামী কয়েক কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে মাধবপুরে যোগদান করবেন বলে জানা গেছে। যোগদানের পর তিনি বিদায়ী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন।

বিদায়ী ইউএনও জাহিদ বিন কাশেম তাঁর দায়িত্ব পালনকালে মাধবপুরের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি প্রকল্পের বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অন্যদিকে, নবাগত নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির হাত ধরে উপজেলার প্রশাসনিক কাজ আরও বেগবান হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন

মাধবপুরে নতুন ইউএনও হিসেবে উম্মে কুলসুম রুবির পদায়ন

আপডেট সময় ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬