ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লাখাইয়ে পাহাড়ি ঢলে ও জলাবদ্ধতায় নিম্নাঞ্চলের বোরোধান তলিয়ে যাচ্ছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

বাহার উদ্দিন, লাখাই :

হাওরাঞ্চল বেষ্ঠিত লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন ও লাখাই ইউনিয়ন এর নিম্নাঞ্চল এর বোরোধান এর জমি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে নিমজ্জিত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বিস্তীর্ণ ফসলের মাঠের আধা পাকা ও থোড় অবস্থায় জমি বৃষ্টির পানিতে নিমজ্জিত হচ্ছে দেখতে পেয়ে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

স্থানীয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অপেক্ষাকৃত নিম্নাঞ্চল বিশেষ করে নদী সংলগ্ন মাঠের অংশ ও বিলের যে অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয় সে সকল জমির বোরোধান এরই মধ্যে তলিয়ে গেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায় প্রায় ১৫ হেক্টর জমি ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরোও জমি নিমজ্জিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় নদী ও বিলের অপেক্ষাকৃত নিম্নাঞ্চল বিশেষ করে যে জমি সচরাচর চাষের আওতায় আনা হয়না এমন জমি সহ নিম্নাঞ্চল এর কিছু বোরোধান নিমজ্জিত হয়েছে। প্রায় ৬-৭ হেক্টর জমির তলিয়ে গেছে ব’লে সরজমিন পরিদর্শন কালে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমি সহ আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগন নিয়মিত মাঠ পরিদর্শন করছি এবং কৃষকদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬- ৭ হেক্টর জমির আংশিক নিমজ্জিত হয়েছে তবে ধানের শীর্ষ এখনো পুরোপুরি নিমজ্জিত হয়নি। তাই বৃষ্টিপাত কমে গেলে তেমন আশংকা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাখাইয়ে পাহাড়ি ঢলে ও জলাবদ্ধতায় নিম্নাঞ্চলের বোরোধান তলিয়ে যাচ্ছে

আপডেট সময় ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬