ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রবাসী বদরুল তালুকদারের উদ্যোগে ৫০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদারের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি, যা পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগীরা।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রবাসে অবস্থান করেও বদরুল আলম তালুকদার সবসময় দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

উপহার গ্রহণকারী অনেকেই জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বদরুল আলম তালুকদার বলেন, আমি সবসময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্য থেকেই এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রবাসী বদরুল তালুকদারের উদ্যোগে ৫০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬