ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুন্নী মহাসম্মেলনে প্রবাসী বদরুলের আর্থিক অনুদান

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও এলাকায় ইসলামের আলো তরুণ সংঘের উদ্যোগে এক বিশাল সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় চেতনা জাগ্রত করা, তরুণ সমাজকে ইসলামের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত মহাসম্মেলনকে সফল করতে ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার বন্ধু আজমল আলী শিহাব ও তরুণ আহমেদের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেন। তার এই সহায়তা আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্মেলনে দেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ উপস্থিত থেকে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা ইসলামের সুমহান আদর্শ, মানবতার কল্যাণ এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।

আয়োজকরা বলেন, প্রবাসে অবস্থান করেও বদরুল আলম তালুকদার যেভাবে দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার মতো বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। তারা বদরুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও তার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

সুন্নী মহাসম্মেলনে প্রবাসী বদরুলের আর্থিক অনুদান

আপডেট সময় ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬