ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল- ভেড়া পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকার কর্মসূচি উদ্বোধন  চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সং*ঘর্ষে নি*হত ২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

লাখাইয়ে গলায় ফাঁ*স দিয়ে যুবকের আ*ত্মহত্যা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি : 

হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ মে ) সকাল আনুমানিক ৭:৩০টা থেকে ১০:৩০টার মধ্যে যেকোনো সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিকনপুর গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া তার পৈত্রিক টিনের চৌচালা বসতবাড়ির নিজ শয়নকক্ষে ঘরের বাঁশের ধন্নার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

নিহতের মা আলেক বানু জানান, তিনি সকাল আনুমানিক ৭:৩০টায় বাজারে যান। পরে সকাল আনুমানিক ১০:৩০টায় বাড়িতে ফিরে এসে দেখেন, তার ছেলে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে লাখাই থানার এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের উপস্থিতিতে মরদেহটি নিচে নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগন্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

লাখাইয়ে গলায় ফাঁ*স দিয়ে যুবকের আ*ত্মহত্যা

আপডেট সময় ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬