ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কে ২৫০টি মেহগনি বল্লী ও ট্রাকসহ একজন আটক  ঈদ উপলক্ষে শায়েস্তাগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ মহড়া মহাসড়কে নিরাপত্তা জোরদার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী যোগদান চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ পিএফজির উদ্যোগে কামরুল হাসান রিপন কে সম্মাননা প্রদান লাখাইয়ে গলায় ফাঁ*স দিয়ে যুবকের আ*ত্মহত্যা আজমিরীগঞ্জের হাওয়রে হাসছে ধান, কাঁদছে কৃষকের প্রাণ লাখাইয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে মোটরসাইকেল চুরি প্রতিরোধে মানববন্ধন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সজলু মিয়া, হবিগঞ্জ থেকে :

হবিগঞ্জে মোটরসাইকেল চুরি ও উদ্ধার প্রক্রিয়ায় প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে হবিগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের কাছে সহজে ঔষধ পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের প্রধান বাহন মোটরসাইকেল চুরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, কোম্পানির পক্ষ থেকে মোটরসাইকেল দেওয়া হলেও এর মূল্য মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়। কিন্তু মোটরসাইকেল চুরি বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে এর সম্পূর্ণ দায়ভার প্রতিনিধিদের ওপরই বর্তায়। এতে নতুন করে মোটরসাইকেল পাওয়া কঠিন হয়ে পড়ে এবং কর্মক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

তারা আরও বলেন, হবিগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি একটি বড় সমস্যা হিসেবে বিদ্যমান। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও চোর চক্র সক্রিয় রয়েছে। জেলার অধিকাংশ মোটরসাইকেল নাম্বার প্লেটবিহীনভাবে চলাচল করায় অপরাধ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, মোটরসাইকেল চুরি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং চোর চক্রকে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে তারা জেলার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জবাবদিহিতা দাবি করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে স্লোগান দেন এবং দ্রুত কার্যকর সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হবিগঞ্জে মোটরসাইকেল চুরি প্রতিরোধে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬