ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘট*নায় ৩ জন নি*হত চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্সের জয়

চুনারুঘাটে গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় এক মিনিট আগে
  • ১০ বার পড়া হয়েছে

চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চুনারুঘাট থানার ইকরতলী গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫), মৃত আ. লতিফের ছেলে মো. রনি মিয়া (২৪) এবং মহরম আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২১)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়, তবে একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যে বসতঘরের ভেতর থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৮.৩ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পলাতক সহযোগীর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটে গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় এক মিনিট আগে