ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৪ চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারা*দণ্ড ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি চা বাগানে পূজার আনন্দ,শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫ ঘন্টা আগে
  • ১৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চণ্ডিছড়া চা-বাগানের সানি রাওতিয়া (২৪), পরশ মুন্ডা (২৮), জয় তাঁতী (২২) ও সঞ্জিত র‌্যালি (২৪)।
সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চণ্ডিছড়া চা-বাগান এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করা কয়েকজনকে শনাক্ত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়।

পরে তাঁদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের ও জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ৫ ঘন্টা আগে