ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারা*দণ্ড ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি চা বাগানে পূজার আনন্দ,শ্রমিকদের পাশে এমপি ফয়সল যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃ*ত্যু, চুনারুঘাটে শোকের মাতম  হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২ মিনিট আগে
  • ১২ বার পড়া হয়েছে

জামাল হোসেন লিটন, চুনারুঘাটঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.সরফরাজ। উপজেলার আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ছয়শ্রীর ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ।

ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় গুরু বাবু বীরেশ্বর সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনকে ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

আপডেট সময় ১২ মিনিট আগে