ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা বাগানে পূজার আনন্দ,শ্রমিকদের পাশে এমপি ফয়সল যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃ*ত্যু, চুনারুঘাটে শোকের মাতম  হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শায়েস্তাগঞ্জে পিএফজির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল- ভেড়া পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকার কর্মসূচি উদ্বোধন  চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সং*ঘর্ষে নি*হত ২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিশেষ দায়িত্ব হিসেবে অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন সীমান্তবর্তী পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় পূজারি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে।

এ লক্ষ্যে দিবা-রাত্রি নিরবিচ্ছিন্ন টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিমের কার্যক্রম এবং গোয়েন্দা তথ্যভিত্তিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ০৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রচলিত নিরাপত্তা কৌশলের পাশাপাশি আধুনিক নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান পূজামন্ডপ ও মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, ধর্ম যার যার,উৎসব সবার-এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব যেন সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে। এর আওতায় সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধের পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় দিবা-রাত্রি নিরবচ্ছিন্ন টহল, নিবিড় নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।

পূজা উদযাপন কমিটি ও সর্বসাধারণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ ও যেকোনো গুজব সম্পর্কে সতর্ক থাকার এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে ৫৫ বিজিবি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, চোরাচালান, মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা অঙ্গীকারবদ্ধ। শারদীয় দুর্গাপূজাসহ জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

চা বাগানে পূজার আনন্দ,শ্রমিকদের পাশে এমপি ফয়সল

হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ২ ঘন্টা আগে