ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে গণধ*র্ষণ মামলার আরও এক আসামি গ্রে*ফতার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দায়ের হওয়া গণধর্ষণ মামলার আরও এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, র‌্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধী গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী এক নারী পূর্বে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে প্রায় ৪ মাস আগে শায়েস্তাগঞ্জ উপজেলার একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে ওই ব্যক্তি ভুক্তভোগীকে তার আত্মীয়ের বাড়িতে নেওয়ার কথা বলে বের করে নিয়ে যায়। পথে কয়েকজন আসামি তাদের পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করলে ওই ব্যক্তি পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের একটি রাবার বাগানে নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি পালাক্রমে গণধর্ষণ করে। পরদিন সকালে তাকে বাড়ির পথে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হবিগঞ্জ সদর মডেল থানার রাজিউড়া ইউনিয়নের চরপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. সুমন মিয়া (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার শ্রীপুর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, এর আগে এ মামলার আরও দুই আসামিকে র‌্যাব গ্রেফতার করেছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

শায়েস্তাগঞ্জে গণধ*র্ষণ মামলার আরও এক আসামি গ্রে*ফতার

আপডেট সময় ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬