ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের কৃতিসন্তান জাবেদের সাফল্য অর্জন প্রকৌশলী ফখরুল আলমের ‘বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজনকে সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার হবিগঞ্জ সদর পিএফজি আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অলিপুর চেকপোস্টে ভারতীয় ফুসকা জব্দ, ট্রাক সহ ৪ জন আটক

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা হাইওয়ে থানা অধীনেস্থ অলিপুর চেকপোস্ট ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট থেকে চট্টগ্রাম গামী মহাসড়ক দিয়ে একটি মিনি ট্রাক তল্লাশী চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয় । এ সময় মিনি ট্রাক চালক ও তার হেলপার সহ আরো ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন , সুনামগঞ্জ জেলার বিসম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোন গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোঃ আবদুল্লাহ আল মামুন (৩০), সিলেট জেলার শাহপরান থানার , সিলেট মেট্রোপলিটন ৩৪ নং ওয়ার্ডের বালুচর গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৪) , ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চরমেথ ইউনিয়নের ইলিশা কান্দি গ্রামের আব্দুল হক বেপারী ছেলে মিনি ট্রাক চালক মোঃ জুয়েল হক বেপারী (৩২) একই গ্রামের মফিজুল ইসলাম ছেলে হেলপার মোঃ আল আমিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্ট সামনে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিলেট – চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহ ভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি শুরু করা হয় । প্রথমে ট্রাকটি উপরে খালি কার্টুন দেখতে পাওয়া যায়। যা দেখে সাধারণ পণ্য বাহী গাড়ি মনে হলেও পুলিশ সদস্যদের সন্দেহ হলে আরও গভীর ভাবে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ট্রাকটি ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় পণ্য সন্ধান পাওয়া যায়।
মুরগির খাদ্য বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় ফুসকা। পরে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তায় ১৪ শত কেজি ফুসকা উদ্ধার করা হয় । জব্দকৃত এসব পণ্য আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান , নিয়মিত অভিযানে অংশ হিসেবে মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে । এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয় । তিনি আরো বলেন , চোরাচালান প্রতিরোধে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এধরণের অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় পণ্য ও আটককৃত মিনি ট্রাক ও ৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

অলিপুর চেকপোস্টে ভারতীয় ফুসকা জব্দ, ট্রাক সহ ৪ জন আটক

আপডেট সময় ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬