ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ৪ চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারা*দণ্ড ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি চা বাগানে পূজার আনন্দ,শ্রমিকদের পাশে এমপি ফয়সল

মাধবপুরে ভারতীয় অবৈধ ওষুধ, মেহেদী, মদ ও ট্রাক জব্দ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি॥

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ওষুধ, মেহেদী, ৭০ বোতল মদ ও পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ভাঙারি মালের নিচে অত্যন্ত সুকৌশলে গাড়ির পাটাতনের নিচে লুকানো বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও মেহেদী জব্দ করা হয়।

এছাড়া অপর অভিযানে তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল ও শ্রীমঙ্গলের কুঞ্জবন এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত পণ্য মাদক নিয়ন্ত্রণ ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

মাধবপুরে ভারতীয় অবৈধ ওষুধ, মেহেদী, মদ ও ট্রাক জব্দ

আপডেট সময় ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬