নিজস্ব প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উদয়ন আবাসিক এলাকার উদয়ন তরুন প্রজন্ম কর্তৃক আযোজিত ঈদ পুর্ণমিলনী,খেলাধুলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ রবিবার সকাল ১১টায় পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে উদয়ন ইউনিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উদয়ন তরুন প্রজন্মের আহবায়ক মোঃ কামরুল হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বিলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, ,শায়েস্তাগঞ্জ পৌর যুবদল আহ্বায়ক কামরুল হাসান রিপন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন -উদয়ন ইউনিটের সহ-সভাপতি ডাক্তার আনিসুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক শফিক,মোহাম্মদ শাহিদ উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফখরুল আলম, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মাস্টার জালাল আহমেদ, তরুন প্রজন্মের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সুজন, সৈয়দ আশরাফুল ইসলাম সজিব,মোঃ শাহ আলম, শামিম মিয়া রাজিব, নুরুজ্জামান নয়ন,মাহবুবুর রহমার জয়,সামিউল আদনান হিসাম,এস এম শাব্বির, সাইফ জামিল, ইশরাক রশিদ ফাহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে সবাইকে নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

ডেস্ক : 








