শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্স জয়লাভ করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নূরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্স ও কান্দিগাঁও ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত খেলার পর ট্রাইবেকারে কান্দিগাঁও ফুটবল একাদশকে পরাজিত করে নূরপুর ব্রাদার্স।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরিফ হোসেন খোকনের পরিচালনায় এবং নূরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, জামাল সরদার, মো. বাচ্চু মিয়া, রাকিবুল হোসেন সান্টু, এস.এইচ. টিটু, আব্দুল মন্নাফ, ছোয়াব আলী, ফজল সরদার, ফয়েজ আহমেদ রুবেল, সবুজ মিয়া, কিম্মত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে নূরপুর হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠের চারপাশে শত শত দর্শক উপস্থিত থেকে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, খেলাটি ট্রাইবেকার শটে ২-১ গোল এ নূরপুর ব্রাদার্স জয়লাব করে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

ডেস্ক : 








