ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি চা বাগানে পূজার আনন্দ,শ্রমিকদের পাশে এমপি ফয়সল যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃ*ত্যু, চুনারুঘাটে শোকের মাতম  হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শায়েস্তাগঞ্জে পিএফজির সভা অনুষ্ঠিত চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল- ভেড়া পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকার কর্মসূচি উদ্বোধন  চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সং*ঘর্ষে নি*হত ২

ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল

  • ডেস্ক :
  • আপডেট সময় এই মাত্র
  • ৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার। বাংলাদেশে প্রাচীনকাল থেকেই সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। বিএনপি সব ধর্মীয় শ্রেয়োবোধ ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক।

শনিবার (১৭ অক্টোবর) মাধবপুর উপজেলার জগদীশপুরের ভৈরব বাড়ি সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এর মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং সমান নাগরিক অধিকার ভোগ করবেন—এটাই প্রত্যাশা। ধর্মীয় উৎসব সবার মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল

ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল

আপডেট সময় এই মাত্র