ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘট*নায় ৩ জন নি*হত চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্সের জয় শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

  • ডেস্ক :
  • আপডেট সময় ৪ মিনিট আগে
  • ১৪ বার পড়া হয়েছে

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

চা বাগান শ্রমিকদের বহু প্রত্যাশিত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার চা বাগান ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, হবিগঞ্জের জেলা প্রশাসক জাকির হোসেন।

চুনারুঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমু চা বাগান ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় চা শ্রমিকদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং: বি-৭৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের অধীনে গঠিত ‘বাচাশ্রই নির্বাচন কমিশন, ২০২৬’-এর পক্ষ থেকে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

কমিশনের পরিচালক ও সদস্যসচিব মো. আব্দুল আল আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২৮ নভেম্বর দেশের ২৩১টি চা-বাগান ও পঞ্চায়েত এলাকায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের চা-বাগান অঞ্চলগুলোয় এখন বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

আপডেট সময় ৪ মিনিট আগে