ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘট*নায় ৩ জন নি*হত চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নূরপুর ব্রাদার্সের জয় শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব

  • ডেস্ক :
  • আপডেট সময় ৯ মিনিট আগে
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে অনুষ্ঠিত হয়েছে মরহুম দেলোয়ার হোসেন জন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এক ব্যতিক্রমী ও জমজমাট ফুটবল ম্যাচ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নূরপুর হাইস্কুল মাঠে সাবেক সিনিয়র খেলোয়াড়দের নিয়ে জনপ্রিয় দুই দল আও যাইগা স্পোর্টিং ক্লাব ও আও খাইগা স্পোর্টিং ক্লাবের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জয়লাভ করে আও যাইগা স্পোর্টিং ক্লাব।

নূরপুর একাদশ ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। চারদিকে শত শত দর্শকের উপস্থিতি, ব্যান্ড পার্টির পরিবেশনা আর সাবেক খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ফুটবলপ্রেমী।

দীর্ঘদিন পর সাবেক সিনিয়র খেলোয়াড়দের মাঠের লড়াই দেখতে পেয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সব মিলিয়ে নূরপুর হাইস্কুল মাঠে পরিণত হয় এক আনন্দঘন ফুটবল উৎসবের মিলনমেলায়।

ক্রীড়াপ্রেমীদের মতে, এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে ফুটবলের ঐতিহ্য ও সাবেক খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব

নূরপুরে সাবেক সিনিয়র খেলোয়াড়দের জমজমাট ফুটবল ম্যাচ, টাইব্রেকারে জয়ী আও যাইগা স্পোর্টিং ক্লাব

আপডেট সময় ৯ মিনিট আগে