ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

  • ডেস্ক :
  • আপডেট সময় এক মিনিট আগে
  • ৬ বার পড়া হয়েছে

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট বাজারের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে মোঃ রিয়াদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে মোঃ সাকিবকে একই আইনের ৫১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

আপডেট সময় এক মিনিট আগে